সরকারি কর্মচারী হাসপাতালে লাগবে অনলাইন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৬ এএম, ২৭ অক্টোবর ২০২৫ সোমবার
ছবি: সংগৃহীত
রাজধানীর ফুলবাড়িয়ার সরকারি কর্মচারী হাসপাতালে বহির্বিভাগে চিকিৎসা নিতে আগামী ৮ নভেম্বর থেকে সরাসরি টিকিট কার্যক্রম বন্ধ হতে চলেছে। তবে সেদিন থেকেই আবার হাসপাতালটিতে পুরোদমে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমও চালু হচ্ছে, যার ফলে যেকেউ রোগী দেখাতে চাইলে আগে থেকেই অ্যাপোয়েনমেন্ট নিতে হবে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সেবার কার্যক্রমকে আধুনিক ও সুশৃঙ্খল করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) হাসপাতালের মহাপরিচালক মো. আ. রাজ্জাক সরকারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৮ নভেম্বর থেকে বহির্বিভাগে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কোনো রোগী চিকিৎসা নিতে পারবেন না। তবে জরুরি বিভাগের সেবা এই নিয়মের বাইরে থাকবে।
এতে বলা হয়েছে, সরকারি কর্মচারী, তাঁদের পরিবারের সদস্য, সরকারি সুবিধাভোগী ব্যক্তি এবং হাসপাতালের আউটসোর্সিং কর্মীরা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। এ জন্য তাঁদের পূর্বে হাসপাতালের সিস্টেমে নিবন্ধিত থাকতে হবে।
যারা এখনো নিবন্ধিত নন, তারা প্রথমবার প্রয়োজনীয় কাগজপত্রসহ হাসপাতালে এসে নিবন্ধন করতে পারবেন। সেদিন সরাসরি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চিকিৎসা নেওয়া গেলেও, পরবর্তী সময়ে শুধুমাত্র অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া বাধ্যতামূলক হবে।
অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সময় রেজিস্ট্রেশনের সময় ব্যবহৃত মোবাইল নম্বরটি ব্যবহার করতে হবে। অন্য নম্বর ব্যবহারে যাচাইয়ের সময় তথ্যের অমিল হলে সরকারি কর্মচারী হিসেবে টিকিট দেওয়া হবে না বলে জানানো হয়।
নির্ধারিত দিনের ছয় দিন আগে থেকে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে এবং চিকিৎসার দিন দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করা যাবে। দুপুর ১টার পর টিকিট কাউন্টার থেকে কোনো টিকিট দেওয়া হবে না।
জরুরি বিভাগ বা হাসপাতালের অন্য বিভাগ থেকে বহির্বিভাগে রেফার করা রোগীদের ক্ষেত্রে অনলাইন অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন হবে না। একইভাবে, বেসরকারি ব্যক্তি হিসেবেও অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে, তবে তাঁদের জন্য পূর্ব নিবন্ধন বাধ্যতামূলক নয়। প্রয়োজনে অ্যাপয়েন্টমেন্ট বাতিল করে পুনরায় নেওয়ার সুযোগও থাকবে।
হাসপাতল কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি কর্মচারী হাসপাতালের ওয়েবসাইটে গিয়ে ‘অনলাইন অ্যাপয়েন্টমেন্ট’ মেনু থেকে সহজেই এই সেবা নেওয়া যাবে। কর্তৃপক্ষের প্রত্যাশা, এই ব্যবস্থার ফলে রোগীর ভিড় কমবে, সময় বাঁচবে এবং চিকিৎসা সেবা আরও গতিশীল হবে।
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬



